মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আপন দুই ভাইসহ চারজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃরা হলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মোঃ ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিনন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও মোঃ ফজল করিম (২১)।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি চালিত অটোরিকশা থেকে আপন দুই ভাই সহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃৃশ বড় ছোরা, ২ বোতল বিদেশী মদ ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের সাথে থাকা সিএনজি অটোরিকশা ডাকাতির কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও পরস্পর যোগসাজশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়- বিক্রয় করে আসছে। আটককৃত আসামীদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।