ফিলিস্তিনিদের জন্য এক দিনের শোক পালন করবে বাংলাদেশ


ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করবে সরকার।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া আগামী শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.