চট্টগ্রামে দুইমাস ব্যাপী ভিডিওগ্রাফী কোর্স কার্ডিনাল প্রথম ব্যাচ সম্পন্ন
চট্টগ্রামের জামালখান এ ওয়ান্স ওন প্লাটফর্মে শেষ হলো ফটো এরিনা বাংলাদেশ আয়োজিত নতুন ফটোগ্রাফারদের জন্য বিশেষায়িত দুইমাস মেয়াদী ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফী কোর্স ফেব কার্ডিনাল ২০২৩ এর প্রথম ব্যাচের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সম্প্রতি নগরীর জামালখানে ওয়ান্স ওন প্লাটফর্মে দুইমাস ব্যাপী এ ফটোগ্রাফীর কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রথম ব্যাচ এর সতের জন শিক্ষার্থীর অসাধারন কিছু কাজের প্রদর্শনী এবং বাংলাদেশের খ্যাতনামা ফটোগ্রাফী টিম রেমিন্যাসেন্স এর কর্নধার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার আতা আদনান এর ফটোআড্ডার মাধ্যমেই দুইমাসের এই কোর্স এর সমাপ্তি ঘটে। এই কোর্স মুল আকর্ষন ছিল কোর্সটির পাঠদান এর নতুনত্য।
কোর্স শেষে সকল অংশগ্রহনকারীকে সার্টিফিকেট এবং ফেব আইডি প্রদান করা হয়।
ফটো এরিনা বাংলাদেশ এর প্রতিষ্টাতারা মনেকরেন একজন শিক্ষক কখনোই সকল বিষয়ে অভিজ্ঞ হতে পারেননা এই চিন্তাভাবনা থেকেই ১৪ টি ক্লাস এর এই কোর্স এ প্রতি দুইটি ক্লাস এর জন্য একজন বিশেষায়িত শিক্ষক মনোনীত করেন প্রতিষ্ঠানটি। আর এই চমৎকার কোর্সটি কিউরেটিং করেন ওয়ান্স ওন প্লাটফর্মের কর্নধার জনাব ফয়সাল আজিম।
কোর্সটিতে সম্মানীত স্পিকার ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার মোর্সেদ হিমাদ্রী হিমু , অজয় রাজদ্বীপ, আতা আদনান এবং ফেসিলিটেটর ছিলেন ফটো এরিনা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ সুব্রত দে (ডকুমেন্টারী ফটোগ্রেফার, কাউন্টার ফটো ,ঢাকা), সঞ্চয়ন চৌধুরী ( ফটোজের্নালিস্ট পেসিফিক প্রেস) ,শাওন চৌধুরী (চারুকলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ), জয় দে (এ্যডভ্যারটাইজিং এবং ফ্যাশন ফটোগ্রাফার, রিবেন ধর (ফটোগ্রাফার, ফাউন্ডার স্টোরিবক্স) প্রতিষ্ঠাতারা আরো জানান, এইকোর্সটির পাশাপাশি আরো বেশকিছু এ্যডভান্স এবং মাস্টার্স কোর্স আগামীতে অনুষ্ঠিত হবে যা বিগত তিন বছরের ধারাবাহিক কার্যক্রমের অন্তর্গত।
একই সাথে জানান ফেব কার্ডিনাল ২য় ব্যাচ এর রেজিস্ট্রেশন ইতিমধ্যে চালু করা হয়েছে এবং এই ব্যাচ এর ক্লাস শুরু হবে আগামী নভেম্বর মাসে এবং সিট সংখ্যা মাত্র ১৫ ।