চট্টগ্রামে পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রামে নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে পুলিশ লাইনসের ভেতরের ওই ব্যারাকে এ দুর্ঘটনা ঘটে।
নগর পুলিশের এডিসি (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- ভোরে ব্যারাকের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।