কক্সবাজারে হোটেলে আওয়ামী লীগ নেতা হত্যা: যুবক গ্রেপ্তার
কক্সবাজার শহরের হলিডের মোড় এলাকায় হোটেল আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হত্যার ঘটনায় আশরাফুল ইসলাম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে টেকনাফগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুকনুজ্জামান ।
তিনি জানান, সাইফ হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত আশরাফুল ইসলামকে আমাদের পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে একটি বাস গাড়ি থেকে আটক করা হয়েছে। তার গন্তব্য ছিল টেকনাফে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাকে কক্সবাজার সদর মডেল থানার একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি।