চট্টগ্রামে দুর্ধর্ষ চুরি ঘটনায় নগদ টাকা স্বর্ণলংকারসহ ২৬ লক্ষ টাকা উধাও
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ট্রান্সপোর্ট অফিস ও বাসায় একই রাতে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরেরা স্বর্ণলংকার ও নগদ ২৬ লক্ষ টাকার মতো চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
গত (১৬ আগষ্ট) নগরীর সদরঘাট থানাধীন ৪৩১/৫৮৭ ডিটি রোড, কদমতলী এলাকার আর.এ. ভবনের নিউ এস.এন ট্রেড এন্ড ট্রান্সপোর্ট ও একই ভবনের একটি বাসায় এ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় প্রতিষ্ঠানের মালিক দেবব্রত নাথ বাদী হয়ে গতকাল ১৮ আগষ্ট সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী দেবব্রত নাথ, মিরসরাইয়ের আবুতোরাব ময়ানী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সদরঘাট থানাধীন ৪৩১/৫৮৭ ডিটি রোড, কদমতলী, আর.এ. ভবন, ৫ম তলায় নিউ এস.এন ট্রেড এন্ড ট্রান্সপোর্ট নামের প্রতিষ্ঠানের অফিস রয়েছে। একই ভবনের ৪র্থ তলায় আব্দুল আজিজ ও রিনা অকতার নামে দম্পতিও বসবাস করে আসছিলেন। বাদীর ওই অফিসে ১৫ জন কর্মচারী কর্মরত রয়েছে। গত ১৬ আগষ্ট প্রতিদিনের ন্যায় রাত সাড়ে আটিটায় অফিস বন্ধ করে সকলে বাসায় চলে যায়। পরের দিন ১৭ আগষ্ট সকাল ১০টায় অফিসে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় তাৎক্ষনিক অফিসে থাকা স্টিলের আলমিরাতে নগদ ১৮লক্ষ টাকা এবং অফিসে স্থাপিত সিসিটিভি ফুটেজ এর ডিবিআর যথাস্থানে নেই বলে দেখতে পান।
পরবর্তীতে ওই ভবনের বসবাসকারী রিনা আকতার তার বাসায় প্রবেশ করে দেখতে পান তার বাসাও চুরি হয়েছে। তার বাসার বেডরুমের ১টি আলমারীতে রক্ষিত কানের দুল, আংটি, হাতের ব্যাচলেটসহ ৯ ভরি ১৩ আনা স্বর্ণালংকার যার মূল্য অনুমান মূল্য নয় লক্ষ বিশ হাজার ছয়শত পঁচিশ টাকা এবং নগদ এক লক্ষটাকা সহ চেক বই যথাস্থানে নাই। চোরেরা কৌশলে ৪র্থ তলা এবং ৫ম তলায় চোরেরা কৌশলে বাসার জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এমন চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদরঘাট থানার এস আই আমির বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে এবং তদন্তও চলছে, ঘটনাস্থলে গিয়েছি, চোরের দলকে গ্রেফতারের চেষ্টা চলছে।