বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সরল ইউপির ৪ নম্বর ওয়ার্ডের খালাইচ্ছার দোকান আশি ঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম মো. ইয়াহান। সে সরল এলাকার মো. ফারুকের ছেলে। গত কয়েকদিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে ইয়াহান।
শিশুর মামা মো. মিজানুর রহমান জানান, সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ইয়াহান। খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউছার আখতার বলেন, সকালে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।