বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালনে কাস্টমস বন্ড কমিশনারেট
জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট ২০২৩ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম হাই লেভেল রোডের কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ে দিবসটির আয়োজন করা হয়।
আয়োজনের মধ্যে ছিলো, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ ও আলোচনা সভা। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বন্ড কমিশনার একে এম মাহবুবুর রহমান।
বন্ড উপ-কমিশনার খাদিজা পারভীন সুমী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বন্ড উপ-কমিশনার তপন চন্দ্র দে, যুগ্ম কমিশনার মোঃ মিজানুর রহমান, যুগ্ম কমিশনার কামনাশীষ।
এসময় বঙ্গবন্ধুর আত্নজীবনীগ্রন্থ থেকে পাঠ করেন রাজস্ব কর্মকর্তা সৈয়দ সেলিম মাহমুদ, কাষ্টম বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা সজল চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, অফিস সহকারী মোঃ আবু সালেহ পাপ্পু।
এতে আরও উপস্থিত ছিলেন উপ-কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারী, ফাতেমা খাইরুন নূর, সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ কাষ্টম বন্ডের কর্মকর্তাগণ। সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করতে হলে আগে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিজেদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলার সংকল্প থাকতে হবে। যদি তার আদর্শকে ধারণ করা যায়, মানুষের কল্যাণ করা যায় তবেই তার আত্মা তৃপ্তি পাবে। বাঙালি জাতির মুক্তির দূত এ মহান নেতার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই শোকবহ দিনে।