চকরিয়ায় ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় আবুল হাশেম (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় ৩ জন আহতও হয়েছেন।
বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নাকাটা ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাশেম মানিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। আহত তিনজনও একই এলাকার বাসিন্দা নিহত আবুল হাশেমের স্ত্রী ছৈয়দা খাতুন (৪৫), অমল বড়ুয়া (৫০) ও কাজল বড়ুয়া (৩৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘাতক ট্রাকটি (ডাম্পার) জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।