সাগর রুনি হত্যার প্রতিবেদন ১২ বছরেও হয়নি অথচ এ মামলার প্রতিবেদন দ্রুত দেওয়া হয়েছে: নেতৃবৃন্দরা
ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই কেবল হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর দেওয়া হবে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
রোববার (২৩ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশ এর স্টাফ রিপোর্টার ফারুক আবদুল্লাহ’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দরা এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রথম বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’ না দেওয়ার প্রতিবাদ করায় ফারুক আবদুল্লাহ’র বিরুদ্ধে বাঁশখালীর স্থানীয় সাংসদের নির্দেশে এ মামলা দেয়া হয়। যাহা বাদী মোরশেদুর রহমান নাদিম তাঁর দায়ের করা মামলায় উল্লেখ করেছেন।
সাংবাদিক নেতৃবৃন্দরা আরও বলেন, মামলাটি যখন দায়ের করা হয় তখন বাঁশখালী থানার পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে ছিলেন কামাল উদ্দিন। বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা ও মামলাসহ নানা কারণে বদলি হওয়ার পর আবার ওসি হিসেবে দায়িত্ব নিয়ে এমপিকে খুশি করতে একতরফাভাবে তড়িঘড়ি করে এই মামলার প্রতিবেদন দিয়েছেন। কিন্তু যেখানে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার প্রতিবেদন ১২ বছরেও দিতে পারেনি, সেখানে এতো দ্রুত কি ভাবে এ মামলার প্রতিবেদন দেয় পুলিশ।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, সিইউজে পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, সাবেক ইউনিট প্রধান তুষার দেব ও প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মহাসচিব উত্তম বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সিইউজের কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।