ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৫
ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হরিয়ে পুকুরে পড়ে ১৫ জন নিহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাসার স্মৃতি নামে বাসটি ভাণ্ডারিয়া থেকে সকাল ৯টার দিকে ছেড়ে এসে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথে বাসের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ওই বাসের ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।