খুলশীতে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর খুলশীতে ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) দিবাগত রাতে খুলশী থানাধীন মাষ্টারলেইন ঝিলেরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম কাজল প্রকাশ মর্জিনা। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ হোসেন লিটনের স্ত্রী।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহি বলেন, ১৪ কেজি গাঁজা ও ১ হাজার ২০০ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জাবেদ হোসেন লিটনের স্ত্রী কাজল প্রকাশ মর্জিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.