রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা


কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্পে এক মাদরাসাছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ জুন) ভোর সাড়ে ৫টায় ওই ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে বশির আহমেদ (১৯)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার ভোরে ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ব্যক্তি একত্রিত হয়ে বশিরকে গুলি করে পালিয়ে যায় বলে জেনেছি। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরকে উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.