বাঁশখালীতে সাপের কামড়ে স্কুল শি‌ক্ষিকার মৃত্যু


চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সোলতানা (৩৩) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী চৌধুরী বাড়ির মো. নুরুল আমিনের স্ত্রী। নাসরিন সোলতানা পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহত নাসরিন সোলতানার স্বামী মো. নুরুল আমিন বলেন, আমার বাড়িতে মুরগির ছোট একটা ঘর আছে। সন্ধ্যায় সেটা বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে যে সাপ ওঁৎ পেতে ছিল তা সে দেখেনি। সাপ তার বাম পায়ে কামড় দিলে সে চিৎকার দেয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চমেক নিয়ে যাই। রাত সাড়ে ৮টার দিকে চমেক পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.