চট্টগ্রাম খুলশী থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
চট্টগ্রাম মেটোপলিটন পুলিশ (সিএমপি’র) খুলশী থানার একটি দল ঢাকা’র যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে চেকের মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত মোঃ নিজামুল হক কিরণ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে ঢাকা’র যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আসামি মোঃ নিজামুল হক কিরণ তাহার অন্যান্য পার্টনারসহ নগরীর খুলশী, ডবলমুরিং ও কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে এবং বিভিন্ন ব্যাংক থেকে চেকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আত্নসাৎ করে তারা তাদের প্রতিষ্ঠান ছেড়ে আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে পাওনাদাররা তার বিরুদ্ধে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে ৫টি সিআর সাজা এবং ৩টি সিআর পরোয়ানা ইস্যু করেন।
পরবর্তীতে সাজা ও পরোয়ানার ইস্যু ধরে
সিএমপি খুলশী থানার পুলি এসআই মোঃ করেন শেখ, এসআই মোঃ শাহেদ খান, এএসআই সোহেল আহমেদ, এএসআই রাজীব দে বৃহস্পতিবার ১৮মে রাতে ঢাকা’র যাত্রাবাড়ি থানাধীন মোমেনবাগ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে সাজা এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ নিজামুল হক কিরণকে গ্রেফতার করতে সক্ষম হন।