নগরীতে গোয়েন্দা বন্দর বিভাগের অভিযানে ইয়াবাসহ আটক ১


চট্টগ্রাম নগরীর গোয়েন্দা বন্দর বিভাগের অভিযানে ৩ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক প্রকাশ আক্তার ফারুক (২০) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৭ মে) সকালে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন এর সার্বিক দিক নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এর তত্ত্বাবধানে, টিম ৫১ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ,র নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, এসআই মোঃ কামরুল হুদা, এএসআই নুরুল ইসলাম, এ এস আই তাপস কান্তি দাশ, এএসআই সুজন চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ১৭ মে সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার টু চট্টগ্রাম অভিমুখী সড়কের শাহ আমানত সেতুর টোল প্লাজার উত্তর পাশে চলাচলের পাকা রাস্তার উপর ৩ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফারুক’কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা হইতে কম দামে ক্রয় করিয়া বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি’র কর্ণফুলী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.