পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত


চিরন বিকাশ দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ১১টার দিকে সচিবালয়ে এ সভার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মংসুইপ্র চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, তিন পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউ,এন, ডি,পি,র, ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার, তিন পার্বত্য জেলার উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ আঞ্চলিক পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.