রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় ২ সন্ত্রাসীকে আটক করেছেন এপিবিএন সদস্যরা।

আজ সোমবার বিকেলে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে গোলাগুলির এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ক্যাম্প ১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, ক্যাম্প-১৭ তে সোমবার দুপুরে একদল দুষ্কৃতকারীর অবস্থানের খবরে এবিপিএন সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে এপিবিএনকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। এসময় এপিবিএন সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দু’জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে ১৪ এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.