প্রধানমন্ত্রীর কর্মীরাই কেবল মানুষের বিপদে এগিয়ে আসে: ফরিদ মাহমুদ
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার কুসুমবাগ আবাসিক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ।
শুক্রবার (১২ মে) তিনি ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলো পরিদর্শন করেন।এসময় অগ্নিদুর্গত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং গভির সমবেদনা জানান।
এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, করোনা মহামারসহ সকল দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মীরাই কেবল এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়ান। অন্যরা শুধু ক্ষমতায় যেতে মিথ্যা প্রপাকান্ডা ও গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে জেলা প্রশাসন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল,ম হিলা কাউন্সিলার আনজুম আরা নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, ইউনিট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাক্তার সমীর কান্তি দে, নগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সৌরভ আলম, রফিকুল ইসলাম রানা, মোহাম্মদ নিজাম, ইয়াছিন ভুইয়্যা, সালামত উল্ল্যাহ মানিক, আরিফুর রহমান সজিব, এবাদুল ইসলাম আবিদ প্রমুখ।
পরে জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার,বাড়ির মালিকের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি ও শিশু কিশোরদের জন্যে বস্ত্র বিতরণ করেন।