এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার
এনএসআই কর্মকর্তা পরিচয়ে এক চাকুরি প্রার্থীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (৩০ এপ্রিল) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, চট্টগ্রামের একটি চৌকস দল ও বায়েজিদ থানা পুলিশ যৌথভাবে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপোর কামরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রতারক আতোয়ার রহমান (৪০) গাইবান্ধা জেলার দুল্লাপুর উপজেলার পূর্ব খামার দশলিয়া গ্রামের মৃত আজিজুল হকের পুত্র।
এসময় চাকুরী প্রত্যাশীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা লেনদেনকালে প্রতারকে আটক করা হয়। এছাড়া তার বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যাংকের চেকবই, নকল কর্মকর্তার ষ্ট্যাম্পসীল, একাধিক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি পাওয়া যায়।