কক্সবাজারে ভেসে আসা ট্রলারে মিলল ১০ মরদেহ
কক্সবাজারে নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো পঁচে গলে কঙ্কাল হয়ে গেছে।
রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।