ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


চট্টগ্রামের ফটিকছড়িতে মোটর সাইকেলের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এনাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত নয়টার দিকে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার ধূরুং গ্রামের ফারুক আহমেদের পুত্র।

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.