চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজের প্রকৌশলী নিখোঁজ, ৩ দিন পর মরদেহ উদ্ধার


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চীনের একটি জাহাজ থেকে সাগরে পড়ে এক প্রকৌশলী নিখোঁজের ৩ দিন পর ঝাং মিংইয়ান (৪৩) নামে এক চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সোয়া ৯টায় হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করে। তিনি চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ছিলেন। গত ২৮ মার্চ জাহাজটির ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্টের জন্য নিহতের মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। পরে তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.