রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ রোববার ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে অনুষ্ঠান মঞ্চে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ। জাতীয় সংগীতের তালে তালে সালামি মঞ্চে জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্কাউটদের সদস্যরা অংশগ্রহণ করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।