সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা এলাকার একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনো জানা যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.