জামালখানে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মী আটক
চট্টগ্রাম নগরীর জামালখান থেকে জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে জামালখানের কাচ্চি ডাইন রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নাশকতার পরিকল্পনা করতে জামালখানের একটি রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে। অভিনব কৌশলের অংশ হিসেবে এদিন তারা ‘টি-টোয়েন্টি প্লাস’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সেখানে বৈঠক করছিলেন।
তিনি আরও বলেন, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।