মাটিরাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রাজন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস আলুটিলা পাহাড়ে নামার সময় পাথরবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক রাজন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ৭ জন যাত্রী। তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.