মোহরায় স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল (২১) নামে এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২২ ফেব্রুুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ৭ম শ্রেণির ছাত্রীর বয়স (১৪)। সে মোহরার একটি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি তার সৎ মায়ের সঙ্গে থাকতো। মঙ্গলবার রাতে বাবা-মার সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে সে মোহরা এলাকার নিজ বিদ্যালয়ের কাছে ঘোরাফেরা করেছিল। যেখানে রাসের তাকে দেখতে পেয়ে রাতে আশ্রয় দেয়ার কথা বলে বাসায় নিয়ে যায়। এরপর বাসায় নিয়ে কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের ফোন পেয়ে বিদ্যালয়ের পিছন থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি জানিয়েছে তাকে রাসেল ধর্ষণ করেছে। আমরা মেয়েটি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছি সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বুধবার অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।