বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৮
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, গ্যাসের লাইনে লিকেজ হয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে গিয়ে গ্যাস জমে বিস্ফোরিত হয়। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়ালধসে ৮ জন আহত হন।