হাটহাজারীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইয়াসিন (২৭) ও মো. বাদশাহ (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শামীম।
তিনি বলেন, হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার করেছি।