সাঙ্গু নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদীর পাড় থেকে হরিপদ ঘোষ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার পরৈকড়ার নয়নতারা গ্রামের সারদা চরণ ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামদাসহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোলাইমান।

তিনি জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়ায় সাঙ্গু নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.