চান্দগাঁওয়ে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২


চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ১৫টি চোরাই মোবাইলসহ চোরাই মোবাইল ক্রয় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চান্দগাঁওয়ের পুকুরপাড়স্থ মা ব্যাটারি হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউপি এলাকার মিনহাজুল ইসলাম (৩২) ও চান্দগাঁও থানার মোলভী পুকুর পাড় এলাকার মো. জয়নাল আবেদীন (৩৮)।

বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিকে মৌলভী পুকুরপাড়স্থ মা ব্যাটারি হাউসে অভিযান চালিয়ে চোরাই মোবাইল বেচাকেনার সঙ্গে জড়িত মিনহাজুল ইসলাম ও জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অপ্পো ব্রান্ডের ৫টি, ভিভো ব্রান্ডের ৪টি, রিয়েলমি ব্রান্ডের ৪টি এবং স্যামসাং ব্রান্ডের ২টি এনড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা থেকে চোরাই মোবাইলগুলো চট্টগ্রামে শহরে নিয়ে আসে। পরে নগরীর বিভিন্ন এলাকায় চোরাই মোবাইল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলার কারণে উদ্ধারকৃত চোরাই মোবাইলগুলোর মালিকানা যাচাই কঠিন হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.