সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বারসহ আটক ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাসু পাল ওরফে সুমন (৩৫) ও রতন পাল (৬০)।
জানা যায়, সকালে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে সামনে আটক দুইজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিউটিরত অফিসার এসআই পাপেল রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করলে জুতার ভেতর বিশেষ কায়দায় রাখা ২০টি স্বর্ণেবার জব্দ করা হয়। যার ওজন ২৩৩২ দশমিক ১১ গ্রাম।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের শ্যামলী কাউন্টারের সামনে থেকে ২০টি স্বর্ণবারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।