ইপিজেডে ৫২৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার


চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৫২৮ বোতল বিদেশি মদসহ মো. সেলিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) ভোর ৫টায় বেড়িবাঁধ এলাকায় বালুর মাঠ সংলগ্ন গোলচত্তর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সেলিম কুমিল্লার মানরা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নদীপথে আসা প্রায় ৪৪ কার্টনে ৫২৮ বোতল বিদেশি মদসহ পিকআপের হেলপার মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালানোর সময় চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে থানায়। পলাতক আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.