কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের উদ্যোগে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন


কবিতাকুজ্ঞ সাহিত্য পরিবারের উদ্যোগে ‘ঐ দেখা যায় বিজয় নিশান লাল সবুজের পতাকায়’ শীর্ষক কবির কন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তিসহ এক মনোজ্ঞ অনুষ্ঠান চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি-গীতিকার অরূপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও কবি বনশ্রী বড়ুয়া রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও সংগঠক সুমন রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া, উপদেষ্টা মোঃ ইব্রাহিম হোসেন, উপদেষ্টা সুপ্রিয় বড়ুয়া, মোঃ রাসেল ও দূর্জয় পাল প্রমূখ।

কবিতা পাঠে অংশগ্রহণ করেন ডাঃ কল্যান বড়ুয়া, মাহবুবা চৌধুরী, অপু চৌধুরী, বিচিত্রা সেন, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, সালাম সৌরভ, জাহিদ কায়সার, সুমি দাশ, লিপি বড়ুয়া, সিমলা চৌধুরী, স্মরনিকা চৌধুরী, সুপ্রিয় বড়ুয়া, রীতা ধর, জহুরুল পথিক, শ্রাবন্তী বড়ুয়া, স্বর্ণা তালুকদার, রাসু বড়ুয়া, খালেছা খানম, আবু কায়সার নাজিম, বিটন বড়ুয়া, মুক্তা রানী দেবী প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.