সাজেকে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু


রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সুখেন চাকমা (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় সজীব চাকমা (২২) নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে ইউনিয়নের দুর্গম নিউলংকর দাড়ি পাড়া গ্রামের মিড পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত সুখেন চাকমা সাজেকের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া দিকে যাচ্ছিলেন দুইজন মোটরসাইকেল চালক। মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া যাওয়ার আধা কিলোমিটার পথেই পৌঁছলে দুর্বৃত্তরা মোটরসাইকেল দুটির গতিরোধ করে। এ সময় সুখেন চাকমা সজীব চাকমাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুখেন চাকমা মারা যান।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, গুলিতে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.