প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের প্রস্ততি সভা
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে আগমন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের উদ্যােগে, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির বাস ভবন প্রাঙ্গণে এ প্রস্ততি সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ।
পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার রিমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, দপ্তর বিষয়ক সম্পাদক হাসিনা আকতার টুনু, ধর্ম বিষয়ক সম্পাদক আয়েশা আলম চৌধুরী, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুছ কোম্পানি, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ, পশ্চিম বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আকতার রোজী, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহীন সোলতানা।
এসময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুল জব্বার খন্দকার, অধ্যাপক মোঃ সোলাইমান হোসেন রাজু, মোঃ ইকবাল হোসেন, সাগর আলী, ডাঃ শওকত ইমরান, ১নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস চৌধুরী, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য মনিষা সেন, রত্না দাস, হোসনে আরা বেগম, মিসেস শওকত ইমরান, শাকিলা নাসরিন, সানজিদা আক্তার, খুশি আক্তার, জোলেখা বেগম নাসিমা আকতার, রাহেলা বেগম সহ মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দ।