তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় জামালখান ওয়ার্ড যুবলীগের দোয়া মাহফিল
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) মোমিন রোডস্থ হযরত শাহ আনিস (রাঃ) মসজিদে সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগ নেতা এবং জামালখান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মাসুদের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল, সমাজ সেবক অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমদ চৌধুরী, মোঃ জাফর আলম, মোঃ ইদ্রিচ, নগর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, মোঃ জাওয়াদ চৌধুরী, মোঃ পারভেজ, মোঃ সেলিম, মোঃ শাহজাহান, মোঃ আরিফ মঞ্জু, মোঃ কিবরিয়া, মোঃ আসিফ, মোঃ ফাহিম, মোঃ আমান বাদশা, মোঃ আসিফ ইকবাল সহ মসজিদের মুসল্লিবৃন্দ।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে ড. হাছান মাহমুদ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ আনিস (রাঃ) মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জালালুদ্দিন।