টেকনাফে দেড় কোটি টাকার স্বর্ণের বার জব্দ


কক্সবাজারের টেকনাফে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকা থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার মো. আশিক আহমেদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে একটি ট্রলারে করে স্বর্ণ পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল বরইতলী প্যারাবন এলাকায় অবস্থান নেয়। ওই এলাকায় এক ব্যক্তিকে দেখে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের দেখে একটি বস্তা ফেলে প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে।

পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা বলে জানান এই কর্মকর্তা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.