রাউজানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার


চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ মো. মানিক (৩৮) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক ওই এলাকার নেওয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহাম্মদের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় তিনটি মামলা আদালতে বিচারাধীন। আজ সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.