মিরসরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সরফুদ্দিন।
তিনি জানান, জোনাকি পরিবহনের একটি বাসের পেছনে একটি লং ভিহিক্যাল ধাক্কা দেয়। এর পেছনে এসে আবার ধাক্কা দেয় একটি কার্ভাড ভ্যান। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন।
তবে হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।