গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা
চট্টগ্রামের বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এ.বি.এম. আবদুল মালেক চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২১ আগস্ট) স্কুলের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুল আবেদীন নাজিম সহ নেতৃবৃন্দ।
