রাউজানে অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্রসহ জামাল উদ্দিন (২৮) ও আবদুল মবিন (২৬) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে-র্যাব-৭।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এমোনেশন (ওয়ান শুটারগান) উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর ৫ টায় হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তোতাগাজীর ঘাটা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ধর্মপুর মেহের তালুকদার বাড়ির শফিউল আলমের ছেলে ও আবদুল মবিন একই এলাকার আবদুল মোনাফের ছেলে ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, হলদিয়া ইউনিয়নের তোতাগাজীর ঘাটা নামক স্থান হতে জামাল উদ্দিন (২৮) ও আবদুল মবিন (২৬) নামের দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।