নগরীতে গোয়েন্দার অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী স্ত্রী আটক


মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ৮০ হাজার ইয়াবা ও ২ লক্ষ ৬০ হাজার নগদ টাকা সহ দিল মোহাম্মদ ও ফাতেমা বেগম নামের দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা দুইজন স্বামী এবং স্ত্রী।

রোববার (১৪ আগষ্ট) সন্ধ্যায় চান্দগাঁও থানা এলাকা থেকে দিল মোহাম্মদকে পরে চন্দ্রিমা আবাসিকের এক নম্বর রোডের মো. আবুল হাশেমের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর মনছুরাবাদস্থ সিএমপি মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের কার্যলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ আলী হোসেন জানান, বাসায় ইয়াবা মজুদ করে রাখতেন স্ত্রী ফাতেমা বেগম আর স্বামী দিল মোহাম্মদ সেই ইয়াবা পাইকারী দরে বিক্রি করতেন দেশের বিভিন্ন জেলার ক্রেতার কাছে। এমন তথ্যর ভিত্তিতে আমাদের টিম প্রথমে রোববার সন্ধ্যায় চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চন্দ্রিমা আবাসিকের এক নম্বর রোডের মো. আবুল হাশেমের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়। ওই সময় বাসার বেড রুমে একটি কাপড়ের ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও একই ব্যাগে ইয়াবা বিক্রয়ের নগদ ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার ইয়াবা অনুমানিক মূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার পাইকারী ইয়াবা ব্যবসায়ী। তারা মিয়ানমার থেকে টেকনাফ হয়ে ইয়াবার বড় বড় চালান সংগ্রহ করে। গ্রেফতার ফাতেমা ইয়াবা বাসায় মজুদ রাখতেন। স্বামী দিল মোহাম্মদ বিভিন্ন জেলায় পাইকারী বিক্রয় করতেন। দিল মোহাম্মদ সৌদি আরব থাকতো। সেখান থেকে ২০১৯ সালে বাংলাদেশে আসে। আসার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। অন্যান্য কাজের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরে শুরু করে ইয়াবা ব্যবসা। এ ব্যবসায় বেশি লাভ হওয়ায় ২০১৯ সাল থেকেই ইয়াবা বিক্রি সঙ্গে যুক্ত। চার বছর ধরে ইয়াবা বিক্রি করলেও এর আগে সে আটক করা হয়নি। আর তার স্ত্রী বাসায় ইয়াবা লুকিয়ে রাখতো।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত কমিশনার উপ-পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও পরিদর্শক মোক্তার হাসান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.