বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে নোবেলের দোয়া মাহফিল


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ডের হাজ্বী আব্দুল মালেক জামে মসজিদে দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল।

সোমবার (৮ আগস্ট) বিকাল ৫টায় এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সোহেল, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াছ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা মানিক শাহাদাত, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম, রুবেল, হুমায়ুন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর সহ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.