কোতোয়ালীতে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকা হতে ২০ টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকাসহ মোঃ রাসেল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল চন্দনাইশ থানার বরমা ইউপির মৃত আহমদ নুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর আলকরণ এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ২০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। সে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলগুলো সংগ্রহ করে খুচরা ও পাইকারিতে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে।

এ ঘটনায় আটককৃত মোঃ রাসেল (২৮) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.