চট্টগ্রাম ফৌজদার হাট লিংক রোডে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত
চট্টগ্রাম ফৌজদার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা জাহান জিবা (১৯) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত জিবা চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের ছাত্রী।
শনিবার (২৩ জুলাই) দুপুর দেড় টায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদার হাট লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানাধীন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ হাবিব জানান, সকালে ফৌজদার হাট এলাকার বাড়ি থেকে মোটর সাইকেলে করে কলেজ ছাত্রী জিবার বাবা জিবাকে নিয়ে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে যাওয়ার পথে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে জিবা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে কলেজ ছাত্রী ফাতেমা জাহান জিবা নিহত হন। পরে স্থানীয়রা সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ফৌজদার হাট ফাঁড়িতে নিয়ে যান।
দূর্ঘটনার ঘটনায় গাড়ি শনাক্ত করতে না পারায় কাউকে আটক করতে পারেনি বলে জানান উপপরিদর্শক মোঃ হাবিব।