টনসিলের ব্যথা নিরাময়ের ৩ উপায়


ঠান্ডাজনিত সমস্যাগুলোর মধ্যে গলা ব্যথা অন্যতম। টনসিলে সংক্রমণের কারণে এই ব্যথা হয়ে থাকে। ফলে ঢোক গিলতেও খুব কষ্ট হয়। যে কোনো বয়সেই টনসিলের সমস্যা হতে পারে। ভাইরাসের সংক্রমণের কারণেও এটি হওয়ার সম্ভাবনা থাকে।

কিছু ঘরোয়া উপায়ে টনসিলের সংক্রমণে হওয়া গলা ব্যথা নিরাময় করা সম্ভব। নিয়ম মেনে এসব টোটকা কাজে লাগালে ব্যথা দূর হয় সহজেই।

লবণ পানি

গলা ব্যথা হলে আমরা প্রায় সবাই যে কাজটি করে থাকি তা হলো গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করা। এটি টনসিলে সংক্রামণ রোধ করে ব্যথা কমাতে বেশ কার্যকর। কেবল তাই নয়, উষ্ণ লবণ পানিতে কুলকুচি করলে গলায় থাকা ব্যাকটেরিয়ার সংক্রামণের আশঙ্কাও কমে যায়।

লেবুর রস

২০০ মিলিগ্রাম উষ্ণ পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু, আধা চামচ লবণ ভালো করে মেশান। গলা ব্যথা না সারা অব্দি প্রতিদিন এই মিশ্রণ সেবন করুন। এটি গলা ব্যথা কমাতে উপকারী ভূমিকা রাখে।

আদা চা

দেড় কাপ পানিতে এক কাপ আদা কুচি আর আন্দাজ মতো চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত ২ থেকে ৩ বার এই পানীয় পান করুন। আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফালামেন্টরি উপাদান সংক্রমণ ছড়ানোতে বাঁধা দেয়। সে সঙ্গে গলা ব্যথা কমিয়ে দিতে অত্যন্ত কার্যকর এটি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.