মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদ্যসদের গোলাগুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৫) নামে একজন নিহত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন বলে জানিয়েছে বিজিবি

বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী।

তিনি জানান, খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে একজনের লাশ ও একটি রাইফেল পড়ে থাকতে দেখা গেছে। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.