খুলশীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জালালাবাদ হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার মৃত মোস্তাফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, দাম্পত্য কলহের জের ধরে গলায় ফাঁস দেন রুবেল। আজ সকালে রুবেলের ভগ্নিপতি থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.